• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক

সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি / ৩২৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

  • সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি 
  • শাহপরীরদ্বীপের ৯ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার
  • শীর্ষে সমাজসেবক মো. কাসেম

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনায় উঠে এসেছে তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মো. কাশেমের নাম। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. কাশেম তাঁর মরহুম পিতা আলহাজ নূর মোহাম্মদের স্মরণে ‘আলহাজ নূর মোহাম্মদ স্মৃতি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি নিয়মিত অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করে আসছেন। বিশেষ করে উপকূলীয় এলাকার হতদরিদ্র মানুষের জন্য তাঁর বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া, বাজারপাড়া ও মিস্ত্রিপাড়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, এই অঞ্চলের অধিকাংশ মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল। প্রাকৃতিক দুর্যোগ, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিরাপত্তাজনিত শঙ্কা এবং অনিশ্চিত আয়ের কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করে। এমন বাস্তবতায় একজন জনবান্ধব ও মানবিক জনপ্রতিনিধির প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা।

তরুণ ভোটারদের ভাষ্য, মো. কাসেম দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের আর্থিক সহযোগিতা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন। তাদের বিশ্বাস, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

নির্বাচনকে সামনে রেখে মো. কাশেম নিয়মিত স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও উঠান বৈঠক করছেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি তাদের সমস্যার কথা শুনছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। ফলে ওয়ার্ডজুড়ে তাঁর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করছেন সমর্থকরা।

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি না হয়েও মো. কাশেম সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ, অসহায়দের আর্থিক সহায়তা, ঈদ উপলক্ষে সহযোগিতা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ তাঁকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

এ বিষয়ে মো. কাশেম বলেন, “আমাদের এলাকায় এখনও অনেক মানুষ রয়েছে যারা সামান্য চিকিৎসার খরচ বহন করতে পারে না। তাদের কষ্ট দেখে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতার চেষ্টা করি। আমার বিশ্বাস, মানুষের সেবা করতে হলে কোনো পদ-পদবির প্রয়োজন হয় না; প্রয়োজন আন্তরিকতা ও সদিচ্ছার।”

তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে তাদের সেবার সুযোগ দেয়, তাহলে এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণে সর্বোচ্চ চেষ্টা করব। আমি ব্যক্তিগত স্বার্থ নয়, ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই। অতীতের মতো ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

স্থানীয়দের ধারণা, মানবিক কর্মকাণ্ড, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে মো. কাসেম বর্তমানে শাহপরীরদ্বীপের ৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!