• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক / ১৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ঝরে পড়া রোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

জাবারাং কল্যাণ সমিতি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

বক্তারা বলেন, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের অনেক শিশু এখনও নানা কারণে শিক্ষার মূলধারা থেকে পিছিয়ে রয়েছে। বিশেষ করে দারিদ্র্য, সচেতনতার অভাব এবং সামাজিক প্রতিবন্ধকতার কারণে বিদ্যালয় ঝরে পড়ার হার উদ্বেগজনক। এসব সমস্যা মোকাবিলায় কমিউনিটি-ভিত্তিক শিক্ষা কার্যক্রম, অভিভাবক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

সভায় আরও গুরুত্বারোপ করা হয়,প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর। বক্তারা মনে করেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা পরিদর্শক মো. রবিউল ইসলাম, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা,জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা,স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় শিক্ষা প্রসারে জনসম্পৃক্ততা বৃদ্ধি, শিশুদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষাবান্ধব সামাজিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!