• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

খাগড়াছড়িতে ফ্রি এডুকেশন ক্যাম্পেইন সেমিনার শিক্ষার্থীদের 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক(খাগড়াছড়ি) প্রতিনিধি / ২১৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

পাহাড়ে উচ্চশিক্ষার জোয়ার:

পার্বত্য জনপদে উচ্চশিক্ষার স্বপ্নকে আরও বাস্তব ও সুসংগঠিত করতে খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া এলাকায় অবস্থিত ইয়ং স্টার ক্লাবে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার। “ফ্রি এডুকেশন ক্যাম্পেইন ফর সিএইচটি” উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৫০ জনেরও অধিক শিক্ষার্থী।

সেমিনারটি যেন ছিল শিক্ষার্থীদের জন্য এক উন্মুক্ত জ্ঞানের দরজা। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত থেকে উচ্চশিক্ষা, ভর্তি প্রস্তুতি, বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। ফলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নানা দিক সম্পর্কে সুস্পষ্ট ও বাস্তবধর্মী ধারণা লাভ করেন।

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু)-এর কেন্দ্রীয় সদস্য হেমা চাকমা। তিনি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তর এখনো অনেকটাই ভঙ্গুর। এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের এমন উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক এবং সময়োপযোগী।”

তিনি আরও বলেন, “ফ্রি এডুকেশন ক্যাম্পেইন ফর সিএইচটি ‘২৬-এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় ৪০ জনেরও বেশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, তা ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবি মিশুক চাকমা, লাইরাং ত্রিপুরা, হিয়া ত্রিপুরা, শ্রাবন্ত চাকমা, মনিরা চাকমা, হিতার্থ চাকমা এবং প্রজ্ঞান চাকমা। তাঁরা নিজ নিজ অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের সামনে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরেন।

এছাড়াও আয়োজক কমিটির সদস্য তিষ্য চাকমা, অধরা দেওয়ান, স্যাম্পনি চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এবং পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেন।

সেমিনারটি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা দিয়েছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!