• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মৃতির পাতায় আলহাজ্ব আব্দুস সোবহান স্যার টেকনাফ উপজেলা মহিলা দলের সভাপতি হলেন তসলিমা আক্তার সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু 

টেকনাফ উপজেলা মহিলা দলের সভাপতি হলেন তসলিমা আক্তার

প্রতিবেদকের নাম : / ১৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

টেকনাফ উপজেলা মহিলা দলের সভাপতি হলেন তসলিমা আক্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হয়েছেন তসলিমা আক্তার। সাধারণ সম্পাদক করা হয়েছে রাজিয়া বেগমকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছালেহা বেগম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়ামিন স্বাক্ষরিত এক প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, তসলিমা আক্তারকে সভাপতি ও রাজিয়া বেগমকে সাধারণ সম্পাদক করে টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি তসলিমা আক্তার বলেন, “টেকনাফ উপজেলা মহিলা দলের দায়িত্ব পাওয়ায় কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ছালেহা বেগম ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার প্রতিও ধন্যবাদ জানাই।

দলের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। টেকনাফ উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!