• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে ইউপি সদস্য ও সিএসও প্রতিনিধিদের অংশগ্রহণে  এক্সচেঞ্জ ভিজিট

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক(খাগড়াছড়ি) প্রতিনিধি / ২৮৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পাহাড়ি জনপদে উন্নয়নের নতুন সম্ভাবনা ও সফলতার গল্প জানাতে ইউপি সদস্য ও সিএসও প্রতিনিধিদের অংশগ্রহণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী এক্সচেঞ্জ ভিজিট। স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের CoR LIA প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি “চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে প্রতিবেশ পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (ERRD-CHT)” প্রকল্পের অংশ, যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MoCHTA) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের উল্টাছড়ি বিহার পাড়া, মধ্যম পাড়া ও নোয়া পাড়ায় সরেজমিনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর ত্রিপুরা লায়ন।

এ সময় ইউএনডিপির উপজেলা ফ্যাসিলিটেটিং এসোসিয়েট অংক্যছেন মারমা,

বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা, করলিয়া প্রকল্পের টেকনিক্যাল অফিসার পরিচিতা খীসাসহ করলিয়া প্রকল্প,ভিসিএফ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।

পরিদর্শনে উঠে আসে বাস্তব চিত্র,ইলেকট্রিক পাম্পের মাধ্যমে সেচ সুবিধা পেয়ে উল্টাছড়ি ও মধ্যম পাড়ার কৃষকরা এখন আগের চেয়ে বেশি জমিতে চাষাবাদ করতে পারছেন। অন্যদিকে নোয়া পাড়ায় নির্মিত প্রায় ২.৫ কিলোমিটার গ্রামীণ সড়ক স্থানীয়দের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এনেছে নতুন গতি।

শুধু অবকাঠামো নয়, মানবিক উন্নয়নেও গুরুত্ব দিয়েছে প্রকল্পটি। Vulnerable Women Group (VWG)-এর ৩টি গ্রুপের ৭৫ জন নারী সদস্যকে জনপ্রতি ৪,৫০০ টাকা করে মোট ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে, যা তাদের আত্মনির্ভরশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গঠন করা হয়েছে একটি ইয়ুথ গ্রুপ। এই তরুণরা ইতোমধ্যে সবুজায়ন ও প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের এক্সচেঞ্জ ভিজিট শুধু অভিজ্ঞতা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়,এটি স্থানীয় উন্নয়ন উদ্যোগগুলোকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসই করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!