• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খবরের ঠিকানা ডটকম প্রকাশকের শুভেচ্ছা

প্রকাশক, খবরের ঠিকানা / ৩০১ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রকাশকের বাণী

পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা ও মানবিকতার প্রকৃত শিক্ষা। ঈদের আনন্দে হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে মানুষ একে অপরের সাথে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবার জীবনে ঈদ নিয়ে আসে সমান আনন্দ ও আশার বার্তা।

ঈদের এই মহৎ শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও শক্তিশালী করুক-এটাই আমাদের প্রত্যাশা। পবিত্র এই দিনে আমরা কামনা করি, ঈদের আলো সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজে বিদ্যমান সকল বৈষম্য, অস্থিরতা ও অসঙ্গতি দূর হোক-এমন প্রত্যাশা ব্যক্ত করছি। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। একটি মানবিক, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাই।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল খবরের ঠিকানা ডটকম পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সম্মানিত পাঠক, সংবাদদাতা, লেখক, বিজ্ঞাপনদাতা, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, শ্রমিকসহ সকল শুভানুধ্যায়ীর প্রতি জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।

ফারিহা আঞ্জুম স্বর্ণা

প্রকাশক

খবরের ঠিকানা ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!