• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

নিজের দেশে নয়, শরণার্থী শিবিরে বিষণ্ন ঈদ রোহিঙ্গাদের

মুহাম্মদ ইউনূস অভি, টেকনাফ / ১৫৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

দেশজুড়ে আজ শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে উৎসবের আনন্দের সঙ্গে মিশেছে গভীর বেদনা। নিজ দেশ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব মানুষ এবারও ঈদ কাটাচ্ছেন অনিশ্চয়তা ও কষ্টের বাস্তবতায়।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টার পর উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শিশুদের মাঝে কিছুটা আনন্দের আভাস থাকলেও বড়দের মুখে ছিল হারানোর বেদনা। রাখাইনে নির্যাতনের স্মৃতি, স্বজনহারা জীবন এবং শরণার্থী হিসেবে টিকে থাকার সংগ্রাম ঈদের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে।

জামাত শেষে অনেক ইমাম ও মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। মোনাজাতে তারা নির্যাতনের বিচার কামনার পাশাপাশি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

কুতুপালং ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন, “ঈদ এলেও আগের মতো আনন্দ নেই। নিজের দেশে ঈদ পালন আর এখানে ঈদ করা এক নয়। আগে আমরা পূর্বপুরুষদের কবর জিয়ারত করতাম, এখন সেই সুযোগ নেই—এটাই সবচেয়ে বড় কষ্ট।”

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, ঈদ উপলক্ষে ক্যাম্পগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে জামাত সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সদস্যরা সর্বক্ষণ কাজ করছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩২টি শিবিরে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!