• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি 

প্রতিনিধি, টেকনাফ / ১৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কক্সবাজার টেকনাফে সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ নাফ নদীর অদূরে মিয়ানমারের আরকান আর্মি দুই ডিঙি নৌকাসহ সাত মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে ।আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তাদের ধরে নিয়ে নাফ নদীর মোহনা থেকে।

আব্দুর রহমান পিতা মৃত লাল মিয়া,গ্রাম ঘোলার পাড়া ৬নং ওয়ার্ড আব্দুল মতলব পিতা নুরুল ইসলাম গ্রাম নোয়া পাড়া ৬ নং ওয়ার্ড।গুরা মিয়া পিতা মকবুল আহমেদ গ্রাম নোয়া পাড়া ৬ নং ওয়ার্ড ইউনিয়ন,হাসান পিতা আব্দুল সালাম গ্রাম ঐ

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, সাবরাং নয়া পাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান , নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব,মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মোঃ হাসান ও শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার – আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

এসব তথ্য স্বীকার টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, ‘আমার এলাকায় পাচঁ জেলে ও শাহপরীরদ্বীপের তিন জেলেকে নাফনদীতে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমার আরকান বাহিনী। তারা আজ সকাল সাতটায় নাফ নদীতে মাছ শিকারে যায়। দুপুর দুইটার দিকে মাছ শিকার করে ফিরে আসার সময় তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বিলাপ করে বলেন , আমার স্বামীসস তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আমরা খুবই গরবি মাছ শিকারে গেলে খেতে পারি নাইলে পারি না। এখন যদি আমার স্বামী ফেরত না আসে আমাদের না খেয়ে মরতে হবে।

নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, আমার মালিকানাধীন নৌকা নিয়ে চারজন জেলে আজ মাছ শিকারে যায় নাফ নদীতে।ফিরে আসার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়।তারা খুবই গরিব জেলে। এখন আমার দাবি যেন তাদের দ্রুত ফেরত আনা হয়।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ‘ জেলে ধরে নিয়ে গেছে আমি শুনেছি। সেখানকার বিওপি কমান্ডার কে বলেছি বিস্তারিত জেনে আমাকে জানাতে।পরে তাদের ফেরত আনার জন্য কার্যক্রম শুরু করা যাবে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন,জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে তাদের ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবি সঙ্গে কথা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!