• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক

আব্দুর রহমান ইবনে আমিন, টেকনাফ / ১৪১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আন্দামান সাগরে ট্র্যাজেডি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আন্দামান সাগরে সাম্প্রতিক ট্রলারডুবির ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আটকরা হলেন— মো. ইসমাইল (৩০), মো. ফারুক (৩৫) ও ইব্রাহিম (৩৪)।

পুলিশ জানায়, আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় জড়িত চক্রটিকে চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে শাহপরীরদ্বীপ ও সাবরাংয়ের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করে আসছিলেন। এ কাজে তারা অর্থের বিনিময়ে লোক সংগ্রহ ও পাচার কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

ওসি সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে প্রায় ২৫০ জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ হন। এদের মধ্যে শতাধিক বাংলাদেশি থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনো নিখোঁজদের স্বজনরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন- তাদের প্রিয়জনরা জীবিত আছেন, নাকি সাগরের অতল গহ্বরে হারিয়ে গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!