• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

খাগড়াছড়ি, প্রতিনিধি / ৯৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর তীর থেকে বন্ধ ঘোষণাকৃত বালুমহালেও থামছে না অবৈধ বালু উত্তোলন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্যিকভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, এবং সহযোগী হিসেবে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।

অভিযান চলাকালে দক্ষিণ গঞ্জপাড়া ও জরিন্দা ঘাট এলাকায় চেঙ্গী নদীর তীর থেকে স্কেভেটর ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন এবং তা বাণিজ্যিকভাবে পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমান আদালত ৩ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় এ সাজা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, একই আইনের ৯(৫) ধারার বিধান অনুযায়ী গত ৩০ মার্চ জেলা সদরের গঞ্জপাড়া ও মুসলিমপাড়া বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে স্থানীয় প্রশাসন। কিন্তু এরপরও একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

প্রশাসনের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও, বালু সিন্ডিকেটের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!