• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

টেকনাফ স্থলবন্দর আজকে থেকে সচল হচ্ছে: প্রতিমন্ত্রী

মুহাম্মদ ইউনূস অভি, টেকনাফ / ১৩৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 128.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 43;

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌ পরিবহনপ্রতিমন্ত্রী

মিয়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সোমবার বন্দর এলাকা পরিদর্শন করেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরবর্তী স্থলবন্দরে পৌঁছে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পরিদর্শনকালে বন্দর এলাকার গুদামে থাকা পণ্যসহ সার্বিক অবস্থা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, স্থলবন্দর পুনরায় চালু করতে কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী, বিজিবি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও এনবিআরসহ সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে জনগণের দাবির প্রেক্ষিতে বন্দর কার্যক্রম পুনরায় সচল করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পরিচালনার চেষ্টা চলছে এবং সেই লক্ষ্যেই বন্দর কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান জানান, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও আগে কিছু নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা ছিল। বর্তমানে পণ্য আমদানি-রপ্তানিতে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বন্দর কার্যক্রম আবার সচল করা হচ্ছে।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে সীমান্তবর্তী প্রায় ২৭০ কিলোমিটার এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচলেও তাদের প্রভাব রয়েছে। গত বছরের এপ্রিলের শুরুতে পণ্যবাহী জাহাজ থেকে চাঁদা দাবিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন বহু আমদানি-রপ্তানিকারক। সর্বশেষ ৬ এপ্রিল পর্যন্ত মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!