• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

খাগড়াছড়ি ,প্রতিনিধি / ১২৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

“ক্রীড়ায় হবে সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণিল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক সাজিয়া তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) নোমান ইবনে হাফিজসহ অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। ক্রীড়ার মাধ্যমে বিভেদ ভুলে একত্রিত হয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব,এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!