• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

খাগড়াছড়িতে ঝর্ণা ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণে প্রশিক্ষণ

খাগড়াছড়ি, প্রতিনিধি / ১০৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে সামনে রেখে তৃণমূল উন্নয়ন সংস্থা -এর উদ্যোগে এবং হেলভেটাস বাংলাদেশ প্রকল্পের আওতায় “Promoting GESI Responsive Nature-based Solutions for Enabling Resilience in CHT” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ঝর্ণা ব্যবস্থাপনা, কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন ও বৃক্ষরোপণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাঙেরিমাছড়া এলাকায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রকৃতি-ভিত্তিক সমাধান প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। কর্মশালায় ঝর্ণা এলাকার সুরক্ষা, পানি সম্পদের টেকসই ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে ঝর্ণা ব্যবস্থাপনার আধুনিক কৌশল, পরিবেশবান্ধব কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন এবং বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মাঝে ব্যবহারিক জ্ঞান প্রদান এবং স্থানীয় পর্যায়ে এসব উদ্যোগ বাস্তবায়নে উদ্বুদ্ধ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ, হেলভেটাস বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপ্তিময় চাকমা এবং তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা সুকিরণ চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে প্রকৃতি-ভিত্তিক সমাধান অত্যন্ত কার্যকর। এ ধরনের প্রশিক্ষণ ও কর্মসূচি স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা ঝর্ণা সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবেন এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন,এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!