• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

বাগদান হওয়া যুবকের মৃত্যু , ঈদের আনন্দে শোক

প্রতিনিধি,টেকনাফ / ১৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, এক মাস পরই ছিল বিয়ে

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আনিস (৩০)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী বকসুর ছেলে। আগামী এক মাস পর তার বিয়ের দিন নির্ধারিত ছিল।

আজ রবিবার দুপুর ২ টার দিকে শাহপরীরদ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন আনিস। পথে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আবুল বশর জানান, সড়কে লবণ মিশ্রিত পানি জমে থাকায় রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। এতে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, “ঈদের আনন্দের সময় এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে ডুবে গেছে।”

নিহতের পরিবার জানায়, সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছিল। রবিবার শ্বশুরবাড়ির লোকজন আসবেন বলে বাজার করার জন্য দ্রুত বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর হলো না-সড়কেই ঝরে গেল তার প্রাণ।

স্থানীয়দের অভিযোগ, শাহপরীরদ্বীপে মৌসুমে ব্যাপক লবণ উৎপাদন হওয়ায় সেগুলো ট্রাকে করে বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ম মেনে ট্রাকে জিওটেক্স ব্যবহার না করায় লবণাক্ত পানি ও কাদা সড়কে পড়ে গিয়ে পিচ্ছিল পরিবেশ তৈরি করছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন সময়ে এ ঝুঁকি আরও বেড়ে যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!