• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

প্রতিনিধি, টেকনাফ / ১৮১ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৬৪ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১৭ মার্চ ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয় বলে রাত ৯ টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

আটক ব্যক্তি হলেন উখিয়ার আনজুমানপাড়া গ্রামের বাসিন্দা মোঃ গোফুর (৩১)। তিনি মোঃ আব্দুল সালামের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, আজ বিকেল এক ব্যক্তিকে নৌকাযোগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কেওড়া বাগানের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তার নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় বন্দুক এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্র এনে দেশে বিক্রির উদ্দেশ্যেই তিনি এসব বহন করছিলেন।

বিজিবির এ কর্মকর্তা আরো জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!