• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

টেকনাফে টমটমের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু, পরিবারকে ‘দেখে নেওয়ার’ হুমকির অভিযোগ

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি / ১৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কক্সবাজারের টেকনাফে টমটমের ধাক্কায় আরহাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক চালক ও গাড়ি পরে মালিকপক্ষ লোকজন নিয়ে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিহত শিশুর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন স্বজনরা।

রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আজ রোববার (১৫ মার্চ) ইফতারের পর টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার গর্জন বনিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরহাম টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী আমান উল্লাহর ছেলে( ২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর একটি টমটম গাড়ি বিভিন্ন দোকানে পানি বিক্রি করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর এলাকাবাসী চালক ও গাড়িটি আটক করে। পরে আহত শিশুকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

নিহত শিশুর চাচা নুরুল বশর অভিযোগ করে বলেন, “আমার ভাতিজাকে চিকিৎসার ব্যবস্থা না করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমেদের ভাই এবং স্থানীয় ইউপি সদস্য জালাল মেম্বার আমাদের মারধর করে টমটম ও চালক নিয়ে গেছেন। এখন আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জালাল বলেন, “গাড়িটি আমার ব্যক্তিগত নয়। এটি দিয়ে বিভিন্ন জায়গায় পানি বিক্রি করা হয়। আমি শুধু গাড়িটি নিয়ে এসেছি। পরিবারকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। বিষয়টি বসে সমাধান করার কথা বলেছি।”

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, “টমটমের ধাক্কায় একটি শিশু মারা যাওয়ার বিষয়টি পরিবার আমাকে জানিয়েছে। তারা হুমকির অভিযোগও করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “একটি শিশু টমটমের ধাক্কায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। পরিবার যদি হুমকির অভিযোগ করে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!