• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

জেলা পরিষদের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলার অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল থেকে জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি উপজেলার প্রায় চার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলার মোল্লাপাড়া ও ফাতেমা নগরে ভ্রাম্যমানভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পরে জেলা সদরের শব্দমিয়া পাড়ায় অসহায় পরিবারের মাঝে নতুন শাড়ি ও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়া দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি, বড়নাল ইউনিয়ন, তবলছড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, নতুন শাড়ি এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে জেলা পরিষদ প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, মাহবুব আলম, বঙ্গমিত্র চাকমা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!