• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

উত্তেজনাপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক(খাগড়াছড়ি) প্রতিনিধি / ১০৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

খাগড়াছড়িতে নারী দিবসে প্রমিলা প্রীতি ফুটবল

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার ‘এমপাওয়ারম্যান্ট’ প্রকল্পের বাস্তবায়নে রবিবার জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা।

নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় দর্শকদের উপস্থিতিতে জমে ওঠা খেলায় মুখোমুখি হয় খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ প্রমিলা একাদশ।

টানটান উত্তেজনায় ভরা ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে ১–০ গোলের ব্যবধানে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ প্রমিলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। খেলায় দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি’র আহ্বায়ক নমিতা চাকমা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, খাগড়াছড়ি প্রমিলা ফুটবল দলের কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, পরিচিতা খীসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।

আয়োজকরা জানান, নারী দিবসকে সামনে রেখে নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে এমন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!