• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

সম্পত্তির লোভে টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু

মুহাম্মদ ইউনূস অভি (প্রতিনিধি) টেকনাফ / ১০৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 292.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 29;

সম্পত্তির লোভে গুমের পর দুই ছেলের মারধরে বাবার মৃত্যু

কক্সবাজারের টেকনাফে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরের শিকার হয়ে কালা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত কালা মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। হৃদরোগে আক্রান্ত হওয়ায় মারধরের ধকল সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কালা মিয়ার সঙ্গে তার দুই ছেলে শাকের আলম ও মনির আলমের দীর্ঘদিন ধরে জমি বিক্রি নিয়ে বিরোধ চলছিল। দুই ছেলে বাবার কাছে জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিত। কিন্তু কালা মিয়া জমি বিক্রি করে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

অভিযোগ রয়েছে, বিরোধের জেরে গতকাল দুই ছেলে তাদের বাবাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। পরে তাকে মারধর করা হয়। রাতের দিকে তাকে গুরুতর অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার করা হলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, তার ভাই মনিরুল আলম ও শাকের আলম তাদের বাবাকে এক আত্মীয়ের বাসায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। সারাদিন খোঁজাখুঁজির পর রাতের দিকে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। সামান্য জমির লোভেই তার দুই ভাই বাবাকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

নিহতের স্ত্রীও অভিযোগ করে বলেন, তিনি তার পৈতৃক সম্পত্তির অংশ পেয়েছিলেন এবং সেটি বিক্রি করার জন্য কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ নিয়ে দুই ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেয়। এমনকি কয়েকবার তাকে হত্যারও চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, সম্পত্তির কাগজপত্রে স্বাক্ষর নেওয়ার জন্য তারা স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, জমি নিয়ে কালা মিয়ার পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি আগে তাকে জানানো হলে তিনি ছেলেদের ডেকে বুঝিয়েছিলেন। তবে গত দুই দিন ধরে তারা বাপকে গুম করে রাখে। আজকে বেহুঁশ অবস্থায় তাকে পাওয়া গেলেও হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলে মিলে বাবাকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!