• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

খাগড়াছড়িতে পিসিপি’র ২১তম কাউন্সিল: ১৭ সদস্যের নতুন কমিটি গঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি / ১৮৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ২১তম কাউন্সিল শুক্রবার (৬ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হয়ে তৃষ্ণাঙ্কর চাকমাকে সভাপতি, প্রাঞ্জল চাকমাকে সাধারণ সম্পাদক, সুনীল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

খাগড়াছড়ি সদর এলাকায় দিনব্যাপী এই কাউন্সিলের প্রতিপাদ্য ছিল:“সামরিক আগ্রাসনে নয়, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যা নিরসনে ও স্থায়ী শান্তি স্থাপনে পূর্ণস্বায়ত্তশাসন নিশ্চিত কর।”

কাউন্সিলের শুরুতে দলীয় সঙ্গীত “পাহাড়ি ছাত্র-ছাত্রী দল” পরিবেশন ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পার্বত্য চট্টগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতি মিঠুন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা। বক্তব্য রাখেন ইউপিডিএফ খাগড়াছড়ি ইউনিটের সংগঠক লালন চাকমা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি ক্যামরণ দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ক্যচিংহ্লা মার্মা।

ইউপিডিএফ নেতা লালন চাকমা বলেন, “পাহাড়ে আমাদের সংগ্রাম অস্তিত্ব রক্ষার লড়াই। শুধুমাত্র ডিগ্রি নয়, রাজপথে লড়াই করা প্রয়োজন।”

নারী নেত্রী নীতি চাকমা যোগ করেন, “শাসকগোষ্ঠীর দমন-পীড়ন, ভূমি বেদখল ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ছাত্র-যুব-নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”

যুবনেতা ক্যামরণ দেওয়ান বলেন, “যুবসমাজকে নেশা থেকে মুক্ত করে আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে হবে। পাহাড়ের সমস্যা রাজনৈতিক, তাই ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।”

শান্ত চাকমা স্মরণ করান, “২০১৭ সালের নান্যচরে ছাত্রনেতা রমেল চাকমা সেনাবাহিনীর হাতে শহীদ হয়েছেন। পাহাড়ি ছাত্র পরিষদ সেই লড়াই অবিচলভাবে চালিয়ে যাচ্ছে।”

সভাপতি মিঠুন চাকমা সমাপনী বক্তব্যে বলেন, “শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে অন্যায়, হত্যা ও দমন চালিয়ে যাচ্ছে। যুবপ্রজন্মকে সতর্ক ও সজাগ থাকতে হবে। পিসিপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ষড়যন্ত্র ভাঙতে হবে।”

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি প্রস্তাবনা আকারে পাশ করা হয় এবং নতুন সদস্যরা শান্ত চাকমার মাধ্যমে শপথ গ্রহণ করেন।উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা শাখার প্রতিনিধি, পর্যবেক্ষক ও কলেজ শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!