• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

সেন্টমার্টিনে ধরা পড়লো ২০০ কেজি ওজনের বোল মাছ

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি / ১০৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বোল মাছ। পরে স্থানীয় দুই মাছ ব্যবসায়ী প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাটে ট্রলার থেকে নামানো হয়। এরপর বরফ দিয়ে সংরক্ষণ করে আল-গালিব ফিশারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, মো. রাসেলের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার গত ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। সাগরে জেলেদের ঘেরা জালে বড় আকারের একটি বোল মাছ ধরা পড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি মাছটি নিয়ে টেকনাফে ফিরে আসে।

তিনি বলেন, “আমি ও জাফর মিলে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনেছি। মাছটির ওজন ২০০ কেজিরও বেশি হতে পারে।”

সিরাজুল ইসলাম আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারে মাছটি কেটে খুচরা বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর মূল্য নির্ধারণ করা হবে। গত রমজানেও তারা একই ধরনের বড় বোল মাছ বিক্রি করেছিলেন।

ট্রলার মালিক মো. রাসেল বলেন, ৩ মার্চ তার ট্রলারটি গভীর সাগরে মাছ ধরতে গেলে জালে এ বিশাল আকারের বোল মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার ট্রলারটি বোটঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা জানান, বোল মাছ সাধারণত বড় মুখ ও শরীরজুড়ে বিভিন্ন রঙের ফোটা দাগের জন্য সহজেই চেনা যায়। সেন্টমার্টিন দ্বীপের প্রবালঘেরা শীল এলাকায় এই প্রজাতির মাছ তুলনামূলক বেশি দেখা যায়। সুস্বাদু হওয়ায় বাজারে এ মাছের চাহিদাও ভালো রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!