• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

উখিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ জন আটক

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি / ১১৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
পাঁচজন ডাকাত আটক

 

র‍্যাব-১৫ কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সংঘবদ্ধ অপরাধ দমনে তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় উখিয়ার পালংখালী ইউনিয়নে একটি অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

 

বুধবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

 

র‍্যাব সূত্র জানায়, সোমবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুর রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্ধকারের সুযোগে আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

 

আটক ব্যক্তিরা হলেন-মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। র‍্যাব জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

 

অভিযানে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি পিস্তল ও ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি ব্যবহৃত খোসা, একটি একনলা বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুটি ফোল্ডিং স্টিলের ছুরি, তিনটি ধারালো বিশেষ আংটি, চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড।

 

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!