• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

টেকনাফে মাদ্রাসার সম্পত্তি দখল করে মাদকসেবীদের আড্ডা

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি / ২৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফে 

#ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের অভিযোগ# 

কক্সবাজারের টেকনাফে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কাটাখালী হাফেজিয়া দারুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও খানাকাহের সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠাতা মরহুম শাহ সুফি আব্দুল কাদের ফকিরের একমাত্র ছেলে হাফেজ জালাল আহম্মদ বুধবার সকাল ১১টায় সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০০৬ সালে তাঁর বাবার মৃত্যুর পর কয়েকজন ব্যক্তি মাদ্রাসার জায়গা-জমি, মার্কেট ও অন্যান্য সম্পত্তি দখলে নেন। এতে নগদ অর্থ ও সম্পদসহ এক কোটি ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। পাশাপাশি জমি ও মার্কেটের আয়-ব্যয়েরও কোনো যথাযথ হিসাব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জালাল আহম্মদ বলেন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক গত ২৩ জুন তাঁকে তিন বছরের জন্য মোতাওয়াল্লি নিয়োগ দিয়েছেন। তবে দখলদাররা ওই আদেশ মানছেন না। তিনি প্রতিষ্ঠানটির সম্পত্তি, মালিকানা ও আয়-ব্যয়ের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

এদিকে হাফেজ জালাল আহমেদের ছেলে নুরুল আফসার বলেন, মাদ্রাসাটি দখল করে রাতে সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। এখানে মাদক কেনাবেচাও হয়। এ জায়গা থেকে মাদকসহ একজনকে আটকের ঘটনায় মামলা রয়েছে, যার প্রমাণ আমাদের কাছে আছে। মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন, মাদ্রাসা পরিচালনার দায়িত্ব ফরাজ খাতুন ছৈয়দ আমিনকে বুঝিয়ে দিয়েছিলেন। জায়গাটির মালিক ফকির সাহেব নন, ফরাজ খাতুন। মৃত্যুর আগে তিনি তাঁদের নামে জায়গাটি লিখে দিয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ও আদালতের রায় ভুয়া বলেও দাবি করেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্ফ মোতাওয়াল্লি নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের দেখভাল ও পরিচালনার দায়িত্ব তাঁর ওপর বর্তায়। কেউ এ নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!