• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

কলেজের হোস্টেলে ছাত্রীর কাছে ইয়াবা, উদ্বেগে শিক্ষার্থীরা

সামিরা আক্তার / ৮২ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সামিরা আক্তার

কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা ছাত্রী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফা কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফের হ্নীলা এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালানো হয়। এ সময় শরিফার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক ‘আন্টি’ পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে সেগুলো তার হেফাজতে রাখা হয়। এ ঘটনায় একটি চক্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে কলেজের আবাসিক হোস্টেল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, হোস্টেলে আবাসিক ছাত্রীদের তদারকিতে ঘাটতি রয়েছে। এমনকি হোস্টেলে সিসিটিভি ক্যামেরাও নেই বলে জানা গেছে।

ফলে প্রশ্ন উঠেছে-একটি সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে কীভাবে ২০ হাজার পিস ইয়াবার মতো বিপুল পরিমাণ মাদক পৌঁছাল? কারা এর সঙ্গে জড়িত এবং হোস্টেল কর্তৃপক্ষের নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর?

এ বিষয়ে বক্তব্য জানতে রোববার রাতে কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।

ঘটনাটি শুধু একজন ছাত্রীর কাছে মাদক পাওয়ার বিষয় নয়; শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক পরিবেশে মাদক ঢোকার পথ, তদারকি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও এটি নতুন করে প্রশ্ন তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!