• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাগড়াছড়িতে সমন্বিত উদ্যোগের ডাক

খাগড়াছড়ি ,প্রতিনিধি / ৯৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই খাদ্য ব্যবস্থাপনা জোরদারে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। টেবটেবা ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ সংলাপের আয়োজন করা হয়।

সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান, অতিরিক্ত জনসংখ্যার চাপ, দারিদ্র্য এবং প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের উচ্চ নির্ভরশীলতার কারণে এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান।

প্রকল্পের আওতায় ‘স্থিতিশীল খাদ্য ব্যবস্থা’ গড়ে তোলা এবং ‘টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা’ নিশ্চিত করতে আদি ফসল ও চিরায়ত প্রযুক্তির পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সক্ষমতা বাড়াতে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, প্রকল্প এলাকার জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করা সম্ভব।

সংলাপে সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা এস. এম. মোশাররফ হোসেন, বিভিন্ন এলাকার হেডম্যান ও কার্বারী, ভাইবেনছড়া ও পেরাছড়া ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ক জনগণের নেটওয়ার্কের সদস্যরা অংশগ্রহণ করেন।

সংলাপটি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!