• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

ফুলে ফুলে শ্রদ্ধা আর বর্ণিল আয়োজনে মুখরিত খাগড়াছড়ি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক(খাগড়াছড়ি) প্রতিনিধি / ১২৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

৩১ তোপধ্বনিতে স্বাধীনতা দিবসের সূচনা

সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

জেলা সদরের চেঙ্গী স্কয়ার সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই তোপধ্বনির পরপরই বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা,জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা,জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত-সহ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ, সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে অফিসার্স ক্লাবে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ও টি-২০ ক্রিকেট ম্যাচ, যা দিনব্যাপী উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিনা টিকিটে, ফলে জেলার বিভিন্ন স্পটে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে।

মহান স্বাধীনতা দিবসকে ঘিরে খাগড়াছড়িতে দেশপ্রেম, শ্রদ্ধা ও আনন্দের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে পুরো জেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!