• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

খাগড়াছড়িতে তরুণদের ব্যতিক্রমী খাল পরিষ্কার অভিযান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক(খাগড়াছড়ি) প্রতিনিধি / ২২৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

“বাঁচাই প্রকৃতি, বাঁচাই নদী” ছড়াচ্ছে সচেতনতার নতুন বার্তা

“বাঁচাই প্রকৃতি, বাঁচাই নদী, বাঁচবে প্রাণ, বাঁচবে পৃথিবী”এই শক্তিশালী ও অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে একঝাঁক পরিবেশ সচেতন তরুণ-তরুণীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী খাল পরিষ্কার কর্মসূচি। প্রকৃতির প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে নেওয়া এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার (২১ মার্চ) সকালে জেলা সদরের খাগড়াপুর এলাকায় নদী ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবী ও প্রকৃতি বান্ধব সংগঠন ‘কাখকরাং বুথু’। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা খালটির বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

সকালের সূর্যের আলোয় শুরু হওয়া এই অভিযানে অংশ নেওয়া তরুণ-তরুণীদের চোখে ছিল এক ধরনের দৃঢ় প্রত্যয়নিজেদের পরিবেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার অঙ্গীকার। হাতে গ্লাভস, ঝুড়ি, বস্তা নিয়ে তারা খালের বিভিন্ন অংশে জমিয়ে থাকা ময়লা-আবর্জনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৈসা ত্রিপুরা। তিনি বলেন, “প্রকৃতি আমাদের জীবন-জীবিকার মূল ভিত্তি। আমরা যদি আজ প্রকৃতিকে রক্ষা না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বিপর্যস্ত পৃথিবী পাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসা।”

এই কর্মসূচিতে অংশ নেন সমাজসেবক সুধাকর ত্রিপুরা, মৃনাল কান্তি ত্রিপুরা, সূর্য্যব্রত ত্রিপুরা, ড. হরিপূর্ণ ত্রিপুরা, অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরাসহ প্রায় ৬৫ জন সচেতন তরুণ-তরুণী। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যেই খালের দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়।

অংশগ্রহণকারীরা শুধু ময়লা অপসারণেই থেমে থাকেননি; আশপাশের স্থানীয় বাসিন্দাদেরও পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান। তারা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যত্রতত্র না ফেলার অনুরোধ করেন এবং নিয়মিত পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়। তাদের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য আরও বিকশিত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের নদী-খালগুলো শুধু পানির উৎস নয়, বরং জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব জলাধার দূষিত হলে তার প্রভাব পড়ে পুরো বাস্তুতন্ত্রের ওপর। তাই স্থানীয়ভাবে এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিবেশ রক্ষায় তরুণদের এই সম্মিলিত প্রয়াস খাগড়াছড়িতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ছোট ছোট উদ্যোগই যে বড় পরিবর্তনের পথ দেখাতে পারে, তারই বাস্তব উদাহরণ এই কর্মসূচি।

প্রকৃতির প্রতি ভালোবাসা, সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে গড়ে ওঠা এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার পথে আশার আলো হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!