• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

খাগড়াছড়িতে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি / ১১১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পেরাছড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

সোমবার (১৬ মার্চ) সকালে তারা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ভবন ও ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পরিদর্শন করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্বার খীসা জানান, শনিবার মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যালয়ে এসে দেখেন পুরোনো টিনশেড ভবনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের ভিতরে থাকা হলরুম, বেঞ্চ, টেবিল, ফ্যান এবং বিভিন্ন সাংস্কৃতিক যন্ত্রপাতিসহ সবকিছু আগুনে ধ্বংস হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সেখানে আর কোনো ধরনের ক্লাস পরিচালনা করা সম্ভব নয়। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, বিদ্যালয়টির পুরোনো ভবনে দুটি বড় হলরুমসহ মোট তিনটি কক্ষ ছিল, যা আকস্মিক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত খাদ্যশস্যসহ বিভিন্নভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের পুরোনো ভবনটি পুড়ে গেছে। ঈদের পর বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবস্থিত পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের পুরোনো টিনশেড ভবনে শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বিদ্যালয়ের পুরোনো ভবনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!