• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

পর্যটককে দ্রুত উদ্ধার করে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি / ৭২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে গুরুতর আহত এক পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান।

শনিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নাম্বারবিহীন একটি সিএনজি হঠাৎ ব্রেক ফেল করে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করায় স্থানীয় বাসিন্দা ও উপস্থিত পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

পাহাড়ি অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদানে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!