• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

সামিরা আক্তার, টেকনাফ / ২৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সামিরা আক্তার ,টেকনাফ 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

আজকে দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার এসআরবি-১৫ এর সহকারী পরিচালক(ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

শনিবার (৩ অক্টোবর) টেকনাফ মহেশখালীপাড়া এলাকার নৌকা ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উখিয়ার কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্পের নূর আলম (২৭) ও জম মুল্লোক (৫০)।

এসআরবি-১৫ সূত্র জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন কারবারি পুরুল্লার ঘাট এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহারের অভিযোগে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫ এর সহকারী পরিচালক(ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!