• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক / ২০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা প্রশাসন

কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। পরিদর্শনকালে তিনি বন্যাকবলিত জনপদ, ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো, ঝুঁকিপূর্ণ এলাকা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাটির দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল এবং ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মধ্যেও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যার বিষয়ে অবগত হন ইউএনও পান্না আক্তার।

ইউএনও পান্না আক্তার বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও উপজেলা প্রশাসন সর্বদা রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পাহাড় ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো প্রয়োজন হলে উপজেলা প্রশাসন পাশে থাকবে। তবে সবাইকে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

পরিদর্শনের একপর্যায়ে ইউএনও পালংখালী ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখেন। এ সময় প্রকল্পগুলোর কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!