• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ / ১৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহপরীর দ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নান।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় সাবরাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। বিদায়ী প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক আনুষ্ঠানিকভাবে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. ওবায়দুল হক আবেগঘন বক্তব্যে বলেন, “আমি মূল পেশায় একজন মৎস্য কর্মকর্তা। একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো আপনাদের প্রত্যাশামতো সেবা দিতে পারিনি। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ইউপি সদস্য ও অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান। এ সময় ইউপি সদস্য মোহাম্মদ শরিফ বলেন, “আমরা সকল ইউপি সদস্য সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিয়ে আব্দুল মন্নানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করেছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে—সাবরাং ইউনিয়নের সাধারণ মানুষ যেন তাদের প্রাপ্য অধিকার ফিরে পান এবং নাগরিক সেবা নিশ্চিত হয়।”

নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, ইউনিয়নবাসীর সেবা ও সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।দায়িত্ব গ্রহণ শেষে পরিষদের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ ফুল দিয়ে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে সাবরাং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!