• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ / ৬২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ আবদুল মান্নান। বুধবার (২৪ জুন) কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. নাজমুল হাসান নাঈম এক অফিস আদেশের মাধ্যমে তাকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সাবরাং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নুর হোসেনের বিরুদ্ধে মামলা হলে তিনি কারাগারে যান। পরে জামিনে মুক্ত হলেও তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেননি। এ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা দিলওয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।এ মৎস্য কর্মকর্তা বদলি পরবর্তীতে আরও দুইজন মৎস্য কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

তবে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় পর্যাপ্ত সময় দিতে না পারায় স্থানীয়রা নাগরিক সেবা পেতে নানা সমস্যার মুখোমুখি হন। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, “আজ আমি অফিস আদেশ পেয়েছি। সাবরাং ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউপি সদস্য আবদুল মান্নানকে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।”

এদিকে দীর্ঘদিন পর জনপ্রতিনিধির মাধ্যমে সেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় খুশি সাবরাং ইউনিয়নের বাসিন্দারা। নয়াপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, “প্রশাসক নিয়োগ দেওয়া হলেও জনপ্রতিনিধি না থাকায় নাগরিকদের নানা সমস্যা হচ্ছিল। একটি কাগজে স্বাক্ষরের জন্য পাঁচ-ছয় দিন ইউনিয়ন পরিষদে আসা-যাওয়া করতে হতো। এখন আবদুল মান্নান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় আমাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।”

নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, “জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের দাপ্তরিক অফিস আদেশ পেয়েছি। সেই অনুযায়ী দায়িত্ব পালন করব। কেউ যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!