• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

টেকনাফ পুলিশের সাফল্য অভিযান ৫ লাখ ইয়াবা উদ্ধার

প্রতিনিধি, টেকনাফ / ১৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ইয়াবার মালিক পলাতক 

কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় খামারের মালিক নুরুল হোসাইন (৩২) পালিয়ে যান।

আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, খামারের ভেতরে একটি ছোট কক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে তারা অভিযানে নামেন। খামারে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতর ৫০টি প্যাকেটে ভরা ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। প্যাকেটগুলো দেখতে অনেকটা ইটের মতো ছিল।

অভিযুক্ত নুরুল হোসাইন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ পৌঁছানোর আগে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় নুরুল হোসাইনকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!