• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়  নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি  খাগড়াছড়িতে জিএসি প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন শিশু শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফে ট্রলারডুবি ঘটনায় তিন মানবপাচারকারী আটক টেকনাফে শিশুশিক্ষার্থীকে ১৫বার বেত্রাঘাত করে শিক্ষক খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড, যানবাহন জব্দ

টেকনাফে র‌্যাব অভিযানে হামলা ও আগুন, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল সভাপতি

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি / ১১০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কক্সবাজারের টেকনাফে একাধিক মামলার পলাতক আসামি ও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তাকে আটকের সময় উত্তেজিত জনতার হামলায় র‌্যাবের দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠে একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ফরিদুল আলম (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা ছিদ্দিক আহমেদের ছেলে। তিনি বর্তমানে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানান, একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে ইফতারের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে আটক করার পর উত্তেজিত কিছু লোক র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, র‌্যাবের অভিযানে নাজিরপাড়া ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা র‌্যাবের দুটি মোটরসাইকেলে আগুন দেয়। ঘটনাস্থল পুলিশ ও কোস্টগার্ড পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!