• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে উখিয়া উপজেলা‌ প্রশাসন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসেম সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মন্নান নাগরিক সেবা নিশ্চিত করতে সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত কাশেম, মেম্বার পদে লড়ার প্রস্তুতি ড.খলিলুর রহমানের নেতৃত্বে কি খুলবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার? বিদ্যালয় ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু  মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড় 

বিএনসিএফ ঝিনাইদহ জেলার নব গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মশিউর রহমান

প্রেস বিজ্ঞপ্তি / ২৯০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নব গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মশিউর রহমান 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) ঝিনাইদহ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। গতকাল বুধবার (৫ মার্চ) বিএনসিএফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মামুন রানা এবং মহাসচিব আব্দুল্লাহ আলী জাবীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে তানিয়া আফরোজকে আহ্বায়ক এবং মো. আসিফ হোসেন অতনুকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মশিউর রহমান।

জানা যায়, সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ভাবমূর্তি রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক তথ্য প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে বিএনসিএফের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই ঝিনাইদহ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা শাখার নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, “কেন্দ্র আমাকে যে দায়িত্ব পালনের জন্য যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছে, আমি ইনশাআল্লাহ যথাযথভাবে তা পালন করার চেষ্টা করব। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের সকল কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি।”

নতুন কমিটির সদস্যরাও ঝিনাইদহ জেলা শাখায় বিএনসিএফের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টদের আশা, নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে জেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!