• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

টেকনাফে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে অপহৃত ৫ তরুণ উদ্ধার

সামিরা আক্তার / ৮৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে অপহৃত ৫ তরুণ উদ্ধার

সামিরা আক্তার 

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে পাঁচ তরুণকে অপহরণের অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। এ সময় অপহৃত পাঁচ তরুণকে উদ্ধার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সাবরাং জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন খনকার পাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

আজ রাতের ১১ টার দিকে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া তরুণরা হলেন-আল আমিন কাউসার (১৮), মো. রাশেদ (২০), সাকিবুল হাসান সাকিব (১৮), মো. সাইফুল ইসলাম (১৬) ও মো. আব্দুল্লাহ (১৬)।

উদ্ধার হওয়া এক ভুক্তভোগী মোঃ রাশেদ বলেন, ‘বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে আমাদের সিএনজিতে করে নিয়ে যাওয়া হয়। পরে মুন্নার বাড়িতে রাতযাপনের কথা বলে চোখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আমাদের মারধর করে মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে বিদেশে পাচারের কথা জানতে পারি।’

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর পাঁচ তরুণকে অপহরণ করা হয়। তাঁদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার ও পাঁচজনকে উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, গ্রেপ্তার মুন্না টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া তরুণদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আসামিসহ থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!