পানিবন্দি পরিবারের পাশে দ্বীপ মানবিক ফাউন্ডেশন
টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়া সেন্টমার্টিন দ্বীপের ৩৩টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দ্বীপ মানবিক ফাউন্ডেশন।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে দ্বীপের বিভিন্ন পানিবন্দি পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
জানা গেছে, সেন্টমার্টিনে অসহায় ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বীপের কয়েকজন তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দ্বীপ মানবিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীপ মানবিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হাশেম উদ্দিন এবং চেয়ারম্যান শেফায়েতুল্লাহ।
এ সময় শেফায়েতুল্লাহ বলেন, "নিজস্ব অর্থায়নে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সেন্টমার্টিনের স্থানীয় নেতাকর্মীদেরও সহযোগিতা পেয়েছি। আজ ৩৩টি পানিবন্দি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এই দুর্যোগের সময়ে বানভাসি মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। দ্বীপ মানবিক ফাউন্ডেশন সবসময় মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।"
All rights reserved © 2026 KhaborerThikana.Com
Developed by : Azad Web IT