শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে
এক লাখ টাকায় রাস্তার জন্য জমি কিনে দিলেন কাসে
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের বাজারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে চরম দুর্ভোগে ছিলেন শতাধিক বাসিন্দা। সরু চলাচলের পথ থাকায় মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারতেন না। এমনকি কেউ মারা গেলে মরদেহ কবরস্থানে নেওয়াও ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এলাকাবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এক লাখ টাকা ব্যয়ে রাস্তার জন্য জমি কিনে দিয়েছেন আলহাজ নূর মোহাম্মদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শাহপরীরদ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. কাসেম।
স্থানীয়দের অভিযোগ, বাজারপাড়ার আবুল কালামের বাড়ি থেকে শফিকের বাড়ি পর্যন্ত কোনো উপযুক্ত রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে শতাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছিলেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।
এলাকাবাসীর অনুরোধ পেয়ে মো. কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিজের অর্থায়নে প্রায় ৭১৭ বর্গফুট জমি এক লাখ টাকায় কিনে রাস্তা নির্মাণের ব্যবস্থা করেন।
মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, “দীর্ঘদিন ধরে বাজারপাড়ার মানুষ চলাচলে অনেক কষ্ট পেতেন। একজনের পাশ দিয়ে আরেকজন চলাচল করাও কঠিন ছিল। শতাধিক মানুষের এই দুর্ভোগের কথা শুনে মো. কাসেম নিজে এসে রাস্তার জন্য জমি কিনে দিয়েছেন। এখন আমাদের চলাচলে আর কোনো সমস্যা হবে না। তিনি যদি ভবিষ্যতে জনপ্রতিনিধি হন, তাহলে এলাকার আরও উন্নয়ন করবেন বলে আমরা আশা করি।”
আলহাজ নূর মোহাম্মদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শাহপরীরদ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. কাসেম বলেন, “শাহপরীরদ্বীপ বাজারপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে চলাচলের কষ্টে ছিলেন। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। এমনকি কেউ মারা গেলে মরদেহ কবরস্থানে নেওয়ারও কোনো উপযুক্ত রাস্তা ছিল না। বিষয়টি জানার পর আমি সরেজমিনে গিয়ে দেখি, নিজেরই সেখানে যেতে কষ্ট হচ্ছে। তাই মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ৭১৭ বর্গফুট জমি কিনে রাস্তার ব্যবস্থা করেছি।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে থাকতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কাজ করে যেতে চাই। মানুষ যদি আমার কাজের মূল্যায়ন করে, সেটি তাদের ইচ্ছা। তবে আমি সবসময় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করব
All rights reserved © 2026 KhaborerThikana.Com
Developed by : Azad Web IT